অবশেষে, সঠিক জায়গায়

স্কিল শিখুন।
নিজের ভ্যালু বাড়ান।
ইনকাম বাড়ান।

এখানে শিখবেন সেই স্কিলগুলোই, যেগুলো সত্যিই জীবন বদলায়। চাকরি হোক বা নিজের ইনকাম — শুরুটা এখান থেকেই।

২,০০,০০০+ ফলোয়ার| ৪টি বই| ৫টি কোর্স
Muhammad Arif Hossain
খোলা চিঠি

কেন আপনার স্কিল শেখা জরুরি?

আপনি যদি ইনকাম করা শুরু করতে চান, অথবা বর্তমানের চেয়ে বেশি ইনকাম করতে চান, তাহলে প্রশ্নটা হওয়া উচিত — “আমি এমন কী শিখতে পারি, যার জন্য মানুষ আমাকে বেশি টাকা দিতে চাইবে?”

কারণ ইনকাম কোনো ম্যাজিক না।
আপনি যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, আপনার ভ্যালু তত বাড়বে।
আর আপনার ভ্যালু বাড়লে, ভালো কাজ এবং ভালো ইনকামের সুযোগ তৈরি হয়।

আমি এটা নিজের জীবনেও শিখেছি।

মার্কেটিং নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দেখলাম, বাজারে চাকরির অবস্থা খুব একটা ভালো না। শুরু করলাম রিসার্চ। কী করা উচিত? কোন স্কিলের ডিমান্ড বেশি?

তারপর একে একে পরিচিত হতে থাকলাম হাই-ডিমান্ড স্কিলগুলোর সঙ্গে। ল্যাপটপে মুভি আর সিরিজের জায়গা দখল করে নিতে থাকলো বিভিন্ন ধরনের কোর্স।

নিজের ভ্যালু বাড়ানোর জন্য আমি প্রায় লাখ টাকার বেশি কোর্সে ইনভেস্ট করেছি। সেই ইনভেস্টমেন্টই আমার জন্য লাখ লাখ টাকা ইনকামের পথ তৈরি করে দিয়েছে। দেশের একাধিক সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি। এখনো করছি।

কিন্তু এখন এসে একটা জিনিস বুঝি।

তখন এতগুলো কোর্স না কিনে, অল্প কিছু অথেনটিক কোর্স এবং সঠিক গাইডলাইন পেলেই অনেক দূর এগিয়ে যেতে পারতাম।

আসলে আমাদের জীবনে সবচেয়ে জরুরি জিনিসগুলোর একটি হলো একজন ভালো মেন্টর। এমন একজন, যিনি আপনাকে সঠিক পথে গাইড করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাহায্য করবেন।

যেটা আমার জন্য ছিল না।

আমি অবশ্য বর্তমানে সেই গ্যাপটা অনেকের জন্য পূরণ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত হাজারের বেশি মানুষকে গাইড করেছি, যারা জানতো না জীবনে কী করা উচিত, কোন স্কিল শেখা উচিত, কিংবা কীভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।

এখন আমি weDevs-এ মার্কেটিং করি। প্রতিদিন এমন কাজ করি যেখানে শুধু “আমি জানি” বললে হয় না। কাজের ফল দেখাতে হয়।

কোন কনটেন্ট কাজ করছে?
কোন ক্যাম্পেইন মানুষকে আনছে?
কোন সিদ্ধান্ত ব্যবসায়িক ফল তৈরি করছে?

এই অভিজ্ঞতা আমাকে একটা জিনিস পরিষ্কার করে শিখিয়েছে।

দুনিয়া আপনি কত কিছু জানেন, সেটা নিয়ে খুব একটা চিন্তিত না। দুনিয়া দেখতে চায়, আপনি কী করতে পারেন।

আর শুধু কী করতে হবে জানলেই হবে না। কীভাবে করতে হবে, কেন করতে হবে এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে — সেটাও জানতে হবে।

এই প্ল্যাটফর্ম সেই জায়গা থেকেই তৈরি করছি। এখানে আমি শুধু কোর্স বিক্রি করতে চাই না।

আমি চাই, আপনি একটা স্কিল শিখুন।
সেটা দিয়ে বাস্তব কাজ করুন।
নিজের ভ্যালু বাড়ান।
তারপর সেই ভ্যালুকে ইনকামে পরিণত করুন।
আপনি চাকরি করতে পারেন।
ফ্রিল্যান্সিং করতে পারেন।
ব্যবসা করতে পারেন।
নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারেন।

পথ আলাদা হতে পারে। কিন্তু ভিত্তিটা একই — একটা মূল্যবান স্কিল।

আমি এখানে যা শেখাবো, তার বড় অংশ আমি নিজে শিখেছি করতে করতে। যা কাজ করেছে, সেটা দেখাবো। যা কাজ করেনি, সেটাও বলবো। কারণ আপনার সময় আমার চেয়ে বেশি মূল্যবান।

আপনার দরকার এমন শিক্ষা, যা আপনাকে জানা থেকে করা, করা থেকে ভ্যালু, আর ভ্যালু থেকে ইনকামের দিকে নিয়ে যায়।

তাই এখানে আমার মূল কথা খুব সহজ।

স্কিল শিখুন।
নিজের ভ্যালু বাড়ান।
ইনকাম বাড়ান।

এই তিনটার মাঝখানের পথটাই আমি আপনাকে শেখাতে চাই।

Muhammad Arif Hossain
Muhammad Arif Hossain
মার্কেটার, weDevs · ঢাকা
পুনশ্চ

একটা একটা করে কোর্স না কিনে চাইলে কমিউনিটি মেম্বারশিপ নিতে পারেন। একবার মেম্বার হলেই সব কোর্সে লাইফটাইম অ্যাক্সেস পাবেন। সবচেয়ে বড় বিষয় — শুধু কোর্স নয়, যেকোনো প্রয়োজনে আমার কাছ থেকে ডিরেক্ট গাইডলাইন আর ওয়ান-টু-ওয়ান সাপোর্ট পাবেন।

কোর্সগুলো

পাঁচটি কোর্স ধাপে ধাপে আসছে। আলাদাভাবে কিনুন — অথবা মেম্বারশিপে সবগুলোই।

শীঘ্রই আসছে

Digital Marketing: Zero to Employable

শূন্য থেকে শুরু করে এমন জায়গায় পৌঁছানো, যেখানে একটা কোম্পানি বা ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে রাখবে। weDevs-এ আমি প্রতিদিন যা করি, ধাপে ধাপে।

শীঘ্রই আসছে

Communication Skills That Get You Heard

মিটিংয়ে, ইন্টারভিউতে, ক্লায়েন্টের সামনে — জড়তা কাটিয়ে নিজের কথাটা পরিষ্কার করে বলতে পারা।

শীঘ্রই আসছে

Everyday English, Without the Fear

গ্রামার মুখস্থ নয়। অফিসে, অনলাইনে আর প্রতিদিনের কাজে যে ইংরেজিটা আসলে লাগে — ঠিক সেটাই।

শীঘ্রই আসছে

Start a Profitable Business on a Small Budget

বড় ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করা যায় এমন বিজনেস — আইডিয়া যাচাই থেকে প্রথম কাস্টমার পর্যন্ত।

শীঘ্রই আসছে

Build a Product and Sell It

নিজের ডিজিটাল প্রোডাক্ট বানানো, দাম ঠিক করা আর প্রথম বিক্রি আনা — পুরো সিকোয়েন্সটা এক জায়গায়।

আমার ৪টি বই

কোর্সের পাশাপাশি বইগুলোও এখান থেকেই কিনতে পারবেন।

শীঘ্রই আসছে →
ফাউন্ডিং মেম্বার · প্রথম ১০০ জন

একবার জয়েন করুন, পাঁচটি কোর্সই আজীবন

সব কোর্স, সব আপডেট, প্রাইভেট কমিউনিটি আর আমার সরাসরি সাপোর্ট। আলাদা আলাদা কিনলে খরচ ৩৪,৯৯৭৳ - মেম্বারশিপে ৩০,০০০৳। তৃতীয় কোর্স রিলিজের পর দাম বাড়বে; ফাউন্ডিং মেম্বাররা তখনও এই দামেই থাকবেন।

৩৪,৯৯৭৳
৩০,০০০৳
এককালীন · আজীবন অ্যাক্সেস
মেম্বার হয়ে যান

ফ্রি যা কিছু লিখেছি

২০টি বিস্তারিত আর্টিকেল — কেনার আগে পড়ে দেখুন।

কেন আমার কাছে শিখবেন

২,০০,০০০+
মানুষ সোশ্যাল মিডিয়ায় আমার কাজ ফলো করেন
৬+ বছর
ইন্ডাস্ট্রিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা
৪টি বই
লেখা ও প্রকাশিত — শেখানো আমার অভ্যাস
প্রতি সপ্তাহে
একটি ফ্রি আর্টিকেল — কেনার আগে পড়ে দেখুন

মানুষ যা বলেছেন

আমার ৬ মাসের মেন্টরশিপ প্রোগ্রামের রিভিউ — পরিবর্তনটা এসেছিল প্রথম মাসেই।

সময় ফিরে আসে না। স্কিলটা থেকে যায়।

আজ থেকে এক বছর পরেও আপনি ঠিক আজকের জায়গাতেই দাঁড়িয়ে থাকতে পারেন — অথবা এমন একটা স্কিল নিয়ে দাঁড়াতে পারেন, যেটা আপনাকে চাকরিটা এনে দেয় বা নিজের ইনকাম শুরু করিয়ে দেয়। দায়িত্বটা নিজের হাতে নিন।

প্রথম ১০০ জন ফাউন্ডিং মেম্বারের পরেই দাম বাড়বে।